শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
কারিনা কাপুরের নতুন প্রেম, বয়স তো বাধা নয়!
অনলাইন ডেস্ক
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কারিনা কাপুর খান। পর্দার ক্যারিশমা কিংবা বাস্তব জীবনে, সাহস যেন তার অপর নাম। নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক তারকা তিনি। যেকোনো চরিত্রে অভিনয়ে নিজের এক আলাদা ছাপ রেখে দেন এই অভিনেত্রী। কিন্তু এবার যেন সব নিয়ম ভেঙে দিলেন তিনি। নতুন একটি সিনেমায় ‘হাঁটুর বয়সি’ এক তরুণ অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমের সম্পর্ক গড়তে যাচ্ছেন কারিনা। বয়সের ফারাককে অবজ্ঞা করে, এবার এমন একটি ভালোবাসার গল্প উপস্থাপন করবেন তিনি যা দর্শকদের চমকে দেবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন এই সিনেমায় কারিনা একটি ভূতের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্যে রয়েছে এমন চমক যা ভৌতিক সিনেমার জগতে এক নতুন অধ্যায় শুরু করবে বলেই ধারণা করা হচ্ছে। এই ছবির গল্প রচনা করেছেন হুসাইন দালাল, যিনি ‘ব্রহ্মাস্ত্র ১’-এর চিত্রনাট্যও লিখেছেন। ছবিটি অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করবেন। যদিও এখনো সিনেমার নাম বা অন্যান্য বিস্তারিত ঘোষণা হয়নি। কারিনার সর্বশেষ কাজ ছিল রহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’, যেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিংহসহ অন্য তারকারাও এতে ছিলেন।
অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক, যেখানে রণবীর সিংহের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। তবে রণবীর ও সারা দু’জনের বয়সের পার্থক্য নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে।
এছাড়া ‘সিকান্দার’ ছবিতে রাশমিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধায় সালমান খানও সমালোচনার মুখে পড়েছেন। একই ধরনের বিতর্কে জড়িয়েছেন আমির খানও, যিনি ‘সিতারে জামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে আলোচনা সৃষ্টি করেছেন।