1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত
শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় মিলল ঐক্যের নতুন সুর!
অনলাইন ডেস্ক

শুল্ক আলোচনায় দ্বিতীয় দিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ‘মোটামুটি একমত’, জানালেন ড. ইউনূস

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের উচ্চপর্যায়ের আলোচনা শেষে উভয়পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ‘মোটামুটি একমত’ হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থাপনার ধরন ও সম্ভাবনা নিয়ে বিশদভাবে উপস্থাপন ও যুক্তিতর্ক হয়। এতে দুই পক্ষ বেশ কিছু পয়েন্টে প্রায় একমত হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে।

গণমাধ্যম জানায়, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের এই আলোচনা শেষে শুক্রবার সকাল ৯টায় (ওয়াশিংটনের সময়) তৃতীয় দিনের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের একান্ত বৈঠক ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অ‍্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের সময়কার প্রভাবশালী এই মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে শুল্ক ছাড়াও বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা আলোচনায় বাংলাদেশের সার্বিক বাণিজ্যিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানোর পাশাপাশি আমদানিতেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সুবিচার ও ন্যায্যতা প্রত্যাশা করে এবং চায় যেন প্রতিযোগিতার ক্ষেত্র দেশটির জন্য সমতা ভিত্তিক থাকে। জেমিসন গ্রিয়ার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, তিনদিনব্যাপী শুল্ক আলোচনা এখন দ্বিতীয় দিনে এসে পৌঁছেছে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আলোচনায় আরও অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..