1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনা প্রেসক্লাবে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

খুলনা প্রেসক্লাবে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
খুলনা প্রেসক্লাবে

বকেয়া বেতনে বিপর্যস্ত শ্রমিক, গর্জে উঠলো খুলনা!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

শ্রমিক ঠকানো ফ্যাসিষ্ট মালিকদের আইনের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে ২ দিনের কর্মসুচি ঘোষনা। খুলনার আটরা মিরেরডাঙ্গা ও শিরোমনি শিল্প এলাকার মহসেন,সোনালী, এজাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলী বিস্কুট কোম্পানী সহ সকল মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুটি সহ যাবতীয় পাওনাদী শ্রম আইন মোতাবেক এককালীন পরিশোধ ও শ্রমিক ঠকানো ফ্যাসিষ্ট মালিকদের অতিদ্রত আইনের আওতায় আনার দাবিতে বুধবার বেলা ১২ টায় খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজিঃ নং ১০) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভা সভাপতি মাস্টার শফিকুল আলম। বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম । খুলনা মহনগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী। বেসরকারি পাট সুতা বস্তু কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। প্রচার সম্পাদক ওবায়দুর রহমান।

শ্রমিক নেতা কাজী মুস্তাফিজুর রহমান, ওদুদ হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন ফ্যাসিষ্ট সরকারের সময়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেওয়া হয়েছিলো শিল্প কলকারখানা সচল করা হবে বলে , কিন্তু তা না করে সে টাকা ফ্যাসিষ্ট মালিকরা২ ভাগবটোয়ারা করে নিয়েছে, মহসেন মিল থেকে রাতের আধারে খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি ম্যাশিনারীজ সহ কোটি কোটি টাকার মালামাল লুট করেছে । আফিল মিলের মালিক ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকরাম হোসেন ক্ষমতার অপব্যাবহার করে শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ না করে জোরপুর্বক ষ্টাম্পে সাক্ষর করে নিয়েছে।

এ্যাজাক্স জুট মিলে কাওসার জামান বাবলা নিজেকে বিএনপি নেতা দাবি করে শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ না করে মিল লুটপাট এর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সোনালী জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা তালুকদার মিম বিভিন্ন কায়দায় এখনও মিলের ম্যাশিনারীজ সহ মালামাল লুটপাট করছে, জুট স্পিনার্স মিলের মালিকপক্ষ ফ্যাসিষ্ট এর কথা মতো মিল পরিচালনা করছে এবং শ্রমিক ঠকানো হচ্ছে। হুগলী কোঃ মালিক শ্রমিকের দেনা পাওনা পরিশোধ না করে মিল থেকে মালামাল রাতের আধারে লুটপাট করছে।

সংবাদ সম্মেলন থেকে আগামি ১৬ মে শুক্রবার বিকাল ৫ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল থেকে বিক্ষোভ মিছিল। আগামি ২০ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি অফিসের সামনে অনশন কর্মসূচি ঘোষনা করা হয়। এবং পরবর্তিতে শ্রম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে শ্রমিকদের দুঃখ দুর্দশা তুলে ধরা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।তারপরে যদি সমস্যার সমাধান না হয় লাগাতার রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষনা হুশিয়ারী দেওয়া হয় ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..