1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কলাপাতায় মোড়া স্বাদের বিস্ফোরণ, বুটের ডালের পাটুরি - Janatar Jagoron

কলাপাতায় মোড়া স্বাদের বিস্ফোরণ, বুটের ডালের পাটুরি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
বুটের ডালের পাটুরি

ঘ্রাণে ভরপুর, স্বাদে ঘোর লাগানো, শৈশবের স্মৃতিমাখা এক পাটুরি রেসিপি—
অনলাইন ডেস্ক

দুপুরে সাদা ভাত আর মেখে খাওয়ার মতো ঘ্রাণভরা ডালের পাটুরি—এমন স্বাদে এক চামচেই মন বলবে, আর একটু দে! এই অনন্য রেসিপি শুধু স্বাদেরই নয়, বরং দেশীয় ঐতিহ্য আর মৌসুমি উপকরণের মেলবন্ধন। পাটুরির মোড়কে মেঘলা দিনের আরাম খোঁজার রসনাবিলাস।

ডালের পাটুরি তৈরির উপকরণ:

  • বুটের ডাল (মিহি বাটা): আধা কাপ
  • নারকেল বাটা: আধা কাপ
  • কাঁচা মরিচ বাটা: ১ চা চামচ (স্বাদমতো)
  • লবণ: পরিমাণমতো
  • আস্ত কাঁচা মরিচ: পছন্দমতো
  • হলুদের গুঁড়া: আধা চা চামচ
  • কাঁচা আম বাটা: ৩ চা চামচ
  • সরিষার তেল: সিকি কাপ
  • সাদা সরিষা বাটা: আধা চা চামচ
  • ভাজা জিরা গুঁড়া: ১ চিমটি
  • কলাপাতা: ৭–৮ টুকরা (পছন্দমতো কাটা ও সেঁকা)

তৈরি করার সহজ প্রণালি:
প্রথমে বুটের ডাল ধুয়ে তিন–চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে মিহি করে বেটে ফেলুন। একটি বড় বাটিতে এই ডালবাটা, নারকেল, কাঁচা মরিচ, আমবাটা, সরিষা বাটা, জিরাগুঁড়া, লবণ ও সরিষার তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

কলাপাতাগুলো হালকা আঁচে সেঁকে নরম করে নিন, যাতে মোড়াতে সুবিধা হয়। প্রতিটি পাতায় ২ চা চামচ মিশ্রণ চারকোনা করে বিছিয়ে দিন। তার ওপরে ১টি আস্ত কাঁচা মরিচ আর একটু সরিষার তেল দিয়ে পাতাটি ভাঁজ করুন।

একটি প্যান গরম করে এতে পাতাগুলো বিছিয়ে দিন। ঢেকে দিন এবং আঁচ কমিয়ে দিন। এক পিঠ সেদ্ধ হলে উল্টে দিন। উভয় পিঠ ভাজা হলে নামিয়ে ফেলুন।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঘ্রাণমাখা পাটুরি—সাথে চাই শুধু একটা শুকনো মরিচ আর কচি পেঁয়াজ!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..