রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
নবমীর সকালে কলকাতার দুর্গাপূজা পরিক্রমা শেষে আপন মাটিতে ফিরলেন জয়া আহসান। ঢাকায় এসে দেশীয় ভক্ত ও শিল্পী বন্ধুর সঙ্গে ভাগ করে নিলেন শারদীয় উৎসবের আনন্দ।
জয়া আহসান ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দর্শন, ভোগ, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। পাশাপাশি পূজা পরিক্রমাও করেছি।”
দুদেশের পূজার পার্থক্য নিয়েও জয়া মন্তব্য করেছেন, “বাংলাদেশে বড় করে পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজন থাকে। তবে কলকাতার পূজার আলাদা আবেগ এবং মাত্রা আছে।”
কলকাতা পুজোর প্রতি টান থাকলেও দেশের টানেই এই তড়িঘড়ি ফেরা। বাংলাদেশে তার কম্পাউন্ডে দুর্গাপূজার মণ্ডপে ভিড় ও আনন্দের পরিবেশে অংশ নিতে আগেই দেশে পৌঁছান জয়া।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়ার কম্পাউন্ডে বিশেষ আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন হয়। বিশাল মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন উপলক্ষে অনেক মানুষ ভিড় করেন। জয়া জানিয়েছেন, সেই মণ্ডপে যোগ দিতে কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা প্রয়োজন হয়েছে।