মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বিশাল খাদ্য সহায়তা! চট্টগ্রামে পৌঁছেছে ১৭ হাজার মেট্রিক টন খাদ্য
বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা ১৭ হাজার মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্যসহায়তা চলতি সপ্তাহে চট্টগ্রামে পৌঁছেছে।
আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মার্কিন কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখের বেশি রোহিঙ্গার জরুরি প্রয়োজনে পৌঁছে দেওয়া হবে।
বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবদান অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে অন্যান্য দাতা ও আন্তর্জাতিক অংশীদারদের আরও ভূমিকা রাখতে উৎসাহিত করছে।