রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
গণমাধ্যম সংস্কারে বড় পদক্ষেপ! সাংবাদিকদের বেতন নিয়ে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
শুক্রবার (২১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইঙ্গিত দেন যে, শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হবে।
তিনি বলেন, “কিছু মালিক ও সম্পাদক নিজেদের স্বার্থে নানা কিছু করলেও সাংবাদিকদের ন্যূনতম বেতনভাতা দিতে চান না। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি।”
এছাড়া, সাংবাদিকদের সম্মানজনক বেতন না দিলে মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন শফিকুল আলম। “গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আসছে, এতে কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। যেসব মালিক সাংবাদিকদের সম্মানজনক বেতন-ভাতা দেবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”