1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কর্মীদের প্রতিবাদে থমকে থাকা মেট্রোরেল আবারও চালু - Janatar Jagoron

কর্মীদের প্রতিবাদে থমকে থাকা মেট্রোরেল আবারও চালু

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পঠিত
মেট্রোরেল আবারও চালু

টিকিট ছাড়াই মেট্রোরেলে যাত্রীদের ফ্রি রাইড! দোষী পুলিশকে শাস্তির দাবি কর্মীদের

কর্তৃপক্ষের আশ্বাসের দেড় ঘণ্টা পর মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মীরা, চালু হয়েছে টিকিট ব্যবস্থাও।

সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে কর্মীরা কাজে ফেরেন। তবে এর আগে, এমআরটি পুলিশের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মী শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান তারা।

যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মেট্রোরেল চালু রাখলেও কর্মীদের অভাবে কাউন্টার ছিল ফাঁকা। ফলে সকাল পর্যন্ত অনেকেই বিনা টিকিটে মেট্রোরেলে ভ্রমণ করেন। স্টেশন ছিল প্রায় জনশূন্য, আনসার ও পুলিশ সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি। টিকিট চেকিংও ছিল না, পাস মেশিনও বন্ধ ছিল।

এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের শাস্তি ও দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দেন কর্মীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্মীরা ছয় দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্য (এসআই মাসুদ) বরখাস্ত, এমআরটি পুলিশ বাতিল ও স্টেশনে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সোয়া ৫টায় দুই নারী বিনা পরিচয়পত্রে ও বিনা টিকিটে স্টেশনে প্রবেশের পর সুইং গেট ব্যবহার করতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মী তাদের বাধা দেন। এরপর পুলিশ কন্ট্রোল রুম থেকে আসা কয়েকজন কর্মকর্তা এ বিষয়ে তর্কে জড়ান এবং পরে এক কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেন, অন্যজনের কলার ধরে টেনে নিয়ে মারধর করেন। এমনকি একপর্যায়ে গুলি করার জন্য বন্দুক তাক করেন এক পুলিশ সদস্য।

মেট্রোরেল কর্মীরা দাবি করেন, এমন পরিস্থিতি কর্মপরিবেশের জন্য ভয়াবহ হুমকি। আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং হেনস্তার শিকার আরেকজন কর্মী বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন।

কর্মীদের দাবি, দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..