1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্ষণ মামলার বিচার হবে ৯০ দিনের মধ্যেই: আইন উপদেষ্টা - Janatar Jagoron

ধর্ষণ মামলার বিচার হবে ৯০ দিনের মধ্যেই: আইন উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পঠিত
ধর্ষণ মামলার বিচার

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন—ধর্ষণের বিচার ৯০ দিনের মধ্যেই শেষ করতে হবে!

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যেই শেষ করতে হবে এবং তদন্তকারী কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

তিনি আরও জানান, ৯০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কোনো অজুহাতে জামিন দেওয়া যাবে না। বর্তমান আইনে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিনের সুযোগ থাকলেও সংশোধিত আইনে ধর্ষণের ক্ষেত্রে তা আর প্রযোজ্য হবে না।

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার হৃদয়বিদারক ঘটনার প্রসঙ্গে ড. নজরুল বলেন, “আমরা দ্রুত বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছি। এমন বর্বরতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি জানান, নারীদের বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সম্প্রতি সংঘটিত ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিত পর্যালোচনা চালাচ্ছে। যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে।

এর আগে মাগুরায় শিশুটির ধর্ষণের ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর মা। অভিযুক্তরা হলেন হিট্টু শেখ (৫০), তার ছেলে সজিব শেখ (১৮), রাতুল শেখ (২০) ও স্ত্রী জায়েদা খাতুন (৪৫)।

উল্লেখ্য, মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বেড়াতে এসে ৮ বছরের শিশুটি পাশবিকতার শিকার হয়! বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিট্টু শেখ (৫০) শিশুটিকে ধর্ষণ করে। অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি।

পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় পড়ে আছে নিষ্পাপ শিশুটি, অপেক্ষা করছে ন্যায়বিচারের!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..