মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
জুলাই সনদ চূড়ান্তে দলগুলোর ঐকমত্য কি বাস্তব হবে?
অনলাইন ডেস্ক
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঐকমত্যের পথে দ্রুত এগোচ্ছে কমিশন। সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো আজ কিংবা কালেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। কমিশনের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করা এবং ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে বৃহস্পতিবারের মধ্যেই সনদের খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলী রীয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে এবং এ বিষয়ে মন্তব্যের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা হবে।
তাঁর বক্তব্যে আরও উঠে আসে, ৩১ জুলাইয়ের মধ্যেই সনদের চূড়ান্ত রূপ আমরা যেভাবেই হোক নিশ্চিত করতে চাই। অন্তত যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে অবশ্যই স্পষ্টভাবে চিহ্নিত করে সনদে অন্তর্ভুক্ত করতে হবে।