শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
যুদ্ধাপরাধে রায়ের ঘণ্টা বেজে গেল, ডিসেম্বরেই নিষ্পত্তি!
অনলাইন ডেস্ক
এ বছরের ডিসেম্বরের মধ্যেই শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধীদের বড় অংশের বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়। এজন্য এই বিচার কাজ ধাপে ধাপে, তথ্য-প্রমাণ ঘেঁটে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আন্তর্জাতিক গোষ্ঠী এ বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিরা বিরুদ্ধ মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, যা হবে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে গণমাধ্যমকে জানান।