1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত
শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

দাবির মুখে পদ হারালেন শিক্ষা সচিব, তদন্ত আসছে!
অনলাইন ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিস্ফোরক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে ফেলা হয়েছে।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আরও একটি পোস্টে তিনি জানান, মাইলস্টোন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির আলোকে এ কমিটি গঠন হবে বলে জানান তিনি। এ সময় মাহফুজ আলম লেখেন, ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকার বাধ্য।

এর আগে, দুপুরের পর থেকেই রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। এতে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সামনের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

বিকেল পৌনে ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..