বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
গণঅভ্যুত্থানের জয়, ৫ আগস্ট ব্যাংকেও ছুটির ছোঁয়া!
অনলাইন ডেস্ক
আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। ঐ দিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি নির্ধারণ করায় বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের ভিত্তিতে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের সব অফিস-আদালত ও তফসিলি ব্যাংকও ছুটির আওতায় থাকবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় বলা হয়, ৫ আগস্ট (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে, কারণ এটি একটি সরকারি ছুটির দিন। এ উপলক্ষে ব্যাংকিং সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে লেনদেন ও আর্থিক কার্যক্রমে বিঘ্ন না ঘটে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট ২০২৪ এক অনন্য পরিবর্তনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। বছরের পর বছর চলা দমন-পীড়ন, জালিয়াতি নির্বাচন, রাষ্ট্রীয় লুটপাট ও কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে সেদিনই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
শেখ হাসিনা, যিনি টানা একযুগ রাষ্ট্রক্ষমতায় ছিলেন, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ওইদিনই দেশের মানুষ বিজয়ের স্বাদ পায় এবং গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের সূচনা হয়।