বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
দুর্নীতি রোধে এবার ফ্রন্টলাইনে খালেদ রহীম!
অনলাইন ডেস্ক
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের খবর জানায় গণমাধ্যম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৪ জুন দুদকের তৎকালীন সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত করা হয়।