1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন নুরুল হুদা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন নুরুল হুদা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত
জবানবন্দি দিলেন নুরুল হুদা

জবানবন্দিতে ফাঁস প্রহসনের নির্বাচন, কাঁপছে কমিশনের ভিত!
অনলাইন ডেস্ক

প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির দায়ের করা অভিযোগে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রিমান্ড শেষে নূরুল হুদাকে ঢাকার আদালতে হাজির করা হয়। দুপুর ২টায় তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতের সামনে নেয়া হয়।

এই সময় ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন হুদা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড করেন। এরপর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাকে আদালত থেকে বের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে স্থানীয় জনগণ সাবেক সিইসি হুদাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে মারধর করা হচ্ছে।

পরদিন ২৩ জুন চারদিনের ও পরে ২৭ জুন ফের চারদিনের রিমান্ডে পাঠান আদালত।

এর আগে আওয়ামী লীগের শাসনামলে দায়িত্ব পালনকালে সংবিধান পরিপন্থী নির্বাচন করার অভিযোগে বিএনপি মামলা করে। মামলাটি করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

২৫ জুন মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত হয়। এতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনজন সিইসি ছাড়াও সাবেক পাঁচজন আইজিপিকে আসামি করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..