1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট, খেলার স্বপ্ন এক ধাপ কাছে - Janatar Jagoron
শিরোনাম

সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট, খেলার স্বপ্ন এক ধাপ কাছে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
ফিফার অনুমোদন

সামিত সোমের পাসপোর্ট প্রস্তুত, ফিফার অনুমোদন কবে আসবে?
অনলাইন ডেস্ক

এখন আর অনেক দেরি নয়, দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষার দিন শেষ হওয়ার সময় হয়তো দ্রুতই আসছে। সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট এখন প্রস্তুত। শুক্রবার (২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন তিনি। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তার ই-পাসপোর্ট প্রস্তুত হয়ে গেছে। এই তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

সামিত সোমের জন্য দেশের ফুটবল ভক্তরা দীর্ঘ দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হামজা চৌধুরীর মতো তাকেও গ্রহণ করার জন্য প্রস্তুত কোটি বাঙালি। কবে তিনি আসবেন, হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজের জার্সিতে কবে মাঠে নামবেন? এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে বলেই মনে হচ্ছে।

পাসপোর্ট প্রস্তুত হওয়ার মানে হলো, কানাডার জাতীয় দলের ফুটবলার সামিত সোম বাংলাদেশ দলের হয়ে খেলার আরও এক ধাপ কাছে চলে এসেছেন। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা।

মঙ্গলবার (৬ মে) সামিত সোম ও তার বাবা-মায়ের সমস্ত ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ ফিফায় আবেদন করবেন। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমোদন দিলে, বাংলাদেশের হয়ে খেলার পথে আর কোনো বাঁধা থাকবে না।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেতে প্রায় তিন মাস অপেক্ষা করতে হয়েছিল। হামজা সিনিয়র দলের হয়ে খেলেননি, তবে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, কানাডার সিনিয়র দলের হয়ে ২টি প্রীতি ম্যাচে খেলেছেন সামিত সোম, তবে সেগুলো আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে গণ্য। এতে বাফুফের ধারণা, সামিতের ফিফা ক্লিয়ারেন্স খুব শীঘ্রই চলে আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলানোর জন্য ৩ জুনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে।

কানাডা থেকে পাসপোর্টের আবেদন করা হয়েছিল, এবং ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট করে তা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতা দিয়ে ফিফায় আবেদন করবে এবং আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করবে। তবে, সময় নষ্ট না করে ফেডারেশন দ্রুত ৬ মে-ই ফিফায় আবেদন সম্পন্ন করতে চায়।


পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..