1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এমএলএসে আবারও মেসি ম্যাজিক, আবারও রেকর্ড - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম

এমএলএসে আবারও মেসি ম্যাজিক, আবারও রেকর্ড

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
আবারও মেসি ম্যাজিক

মেসির জোড়া গোল মানেই নতুন ইতিহাসের জন্ম!
অনলাইন ডেস্ক

অপ্রতিরোধ্য লিওনেল মেসি যেন থামতেই জানেন না। ন্যাশভিলের বিপক্ষে আবারও জোড়া গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ে ফেলেছেন আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। তার জোড়া গোলে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ম্যাচডে ২২-এ।

মায়ামির মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৭তম মিনিটেই বাজিমাত করেন মেসি। ফ্রি-কিক থেকে নেওয়া তার বিখ্যাত বাঁ-পায়ের শটে বল গোলবার ঘেঁষে জালে ঢুকে পড়ে, আর ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস ততক্ষণে শুধু তাকিয়ে থাকেন। দ্বিতীয়ার্ধে ন্যাশভিল সমতা ফেরালেও মেসি আবারও আঘাত হানেন। প্রতিপক্ষের গোলরক্ষকের এক হাস্যকর ভুল কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন ‘লা পুলগা’। এই গোলেই ম্যাচে ফের নিয়ন্ত্রণ নেয় ইন্টার মায়ামি।

এই ম্যাচের পর লিওনেল মেসি গড়েছেন অনন্য কীর্তি—এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন। এর আগে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২, কলম্বাসের বিপক্ষে ৫-১, মন্ট্রিয়ালের মাঠে ৪-১ এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন এই বিশ্বকাপজয়ী তারকা। সবগুলো ম্যাচেই করেছেন জোড়া গোল।

এমএলএসে তার শেষ ছয় ম্যাচের প্রতিটিতেই গোল আছে। এমনকি ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ ড্র হওয়া ম্যাচেও স্কোরশিটে নাম ছিল মেসির। এর বাইরে ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে করেছিলেন ম্যাচজয়ী গোলটি।

মেসির এই জাদুকরী ছন্দে দিশেহারা প্রতিপক্ষরা, আর মুগ্ধ ফুটবলবিশ্ব। বয়স তার জন্য কেবলই সংখ্যা। আর বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন কেন ফুটবল ইতিহাসে তিনিই ‘গ্রেটেস্ট অফ অল টাইম’।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..