মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
দুই মহাদেশ, দুই ঘরানা—এক সেমিফাইনালের জন্য মরিয়া!
অনলাইন ডেস্ক
ক্লাব বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিলের দুর্ধর্ষ ক্লাব ফ্লুমিনেন্স ও সৌদি আরবের তারকায় ঠাসা আল হিলাল। শুক্রবার (৪ জুলাই) ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
চলতি সিজনের ক্লাব বিশ্বকাপে উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। সেমিফাইনালের টিকিট পেতে মরিয়া দুই শিবিরই মাঠে নামবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে। ফ্লুমিনেন্সকে আলাদাভাবে নজরে আনছে থিয়াগো সিলভার অভিজ্ঞতা, মার্টিনেলি ও বার্নালের গতিময়তা আর আরিয়াস-ননাতোর শাণিত রসায়ন।
অন্যদিকে, আল হিলাল এসেছে এক ঝাঁক ইউরোপিয়ান তারকা ও ভয়ংকর আগ্রাসী কৌশল নিয়ে। তাদের একমাত্র লক্ষ্য—শেষ চারে নাম লেখানো। এই দলে আক্রমণভাগে যেমন বৈচিত্র্য, তেমনি রক্ষণে আছে অনমনীয় প্রতিরোধ।
গণমাধ্যম জানিয়েছে, জয়ী দল সেমিফাইনালে লড়বে ইংলিশ জায়ান্ট চেলসি কিংবা ব্রাজিলের আরেক প্রতাপশালী দল পালমেইরাসের বিপক্ষে। ফুটবলপ্রেমীদের জন্য রাতটি হতে চলেছে রোমাঞ্চে ভরপুর।