1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাস্তার পাশের ছোট্ট দোকান থেকে ‘ভারতের সেরা’ ইন্ডাস্ট্রি - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

রাস্তার পাশের ছোট্ট দোকান থেকে ‘ভারতের সেরা’ ইন্ডাস্ট্রি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

সম্প্রতি ঘোষণা করা হয়েছে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেখানে দেখা গেছে দক্ষিণি সিনেমার জয়জয়কার। সেরা ছবি হয়েছে মালয়ালম সিনেমা ‘আত্তাম’। এ ছাড়া সেরা মালয়ালম সিনেমা হয়েছে ‘সৌদি ভেলাক্কা’। বলা যায়, ভারতের সিনেমায় মালয়ালম সিনেমার রাজত্ব যেন বেড়েই চলেছে। হয়ে উঠছে অনন্য। কিন্তু কীভাবে?

অবজ্ঞা পেরিয়ে
মলিউড ইন্ডাস্ট্রির শুরু থেকে একে ছোট করে দেখা এবং অবজ্ঞা করার প্রবণতা খেয়াল করা গেছে। মলিউডকে অবজ্ঞা করে ‘পেট্টিক্কাড়াউড’ বলা হতো। এর অর্থ হলো রাস্তার পাশের ছোট্ট দোকান, যেখানে সস্তা জিনিস বিক্রি হয়। অথচ রাস্তার পাশের সেই ছোট্ট দোকানের সিনেমাই যে সাফল্য লাভ করছে, তাতে করে মালয়ালম সিনেমা ভারতের সেরা কি না, সেই প্রশ্ন উঠেছে। শৈল্পিক ও বাণিজ্যিক দিকগুলো মিলিয়ে মালয়ালম সিনেমা যেভাবে ব্লকবাস্টার হচ্ছে, তাতে পুরো ভারত ছাপিয়ে বিশ্বের দর্শকের আগ্রহবিন্দুতে পৌঁছে গেছে। কেউ কেউ আবার মালয়ালম সিনেমাকে ভারতের সেরা বলছেন। কিন্তু কেন?

অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে মালয়ালম সিনেমা যে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর জন্য আনন্দিত পরিচালক জিও বেবি। ‘কাঁঠাল: দ্য কোর’(২০২৩) সিনেমার পরিচালক বলেন, ‘কয়েক বছর আগে পর্যন্ত আমরা সিনেমার মাধ্যমে সমস্যার কথা বলতাম। কিন্তু এখন উল্টোটা ঘটছে। মেইনস্ট্রিম সিনেমার ক্ষেত্রেও। কোনো সিনেমার মাধ্যমে রাজনৈতিক কোনো বার্তা ভুলভাবে দেওয়া হলে দর্শক প্রশ্ন তুলছেন। সেটা কোনো সুপারস্টার অভিনীত সিনেমা হলেও। এ ধরনের পরিবর্তন শুধু নির্মাতা বা শিল্পীদের কারণেই হয়নি। দর্শকেরাও এর অংশীদার।’
জিও বেবির ঝুলিতে ‘ফ্রিডম ফাইট’ (২০২২), ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’(২০২১), ‘কিলোমিটারস অ্যান্ড কিলোমিটারস’-এর (২০২০) মতো জনপ্রিয় সিনেমা রয়েছে

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..