1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাশিয়ার কুরস্কে আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রাশিয়ার কুরস্কে আরেকটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনের বাহিনী। তারা অঞ্চলটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সেতু ধ্বংসের দাবি করেছে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বাহিনী রাশিয়ায় দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের কথা জানাল।

ইউক্রেনের সেনাবাহিনী গতকাল রোববার রাশিয়ার এই দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে।

বলা হয়েছে, কুরস্ক অঞ্চলের জাভানোই এলাকায় সিম নদীর ওপরে থাকা সেতুটি হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।

ফুটেজ প্রকাশের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাঁর দেশে রুশ হামলা বন্ধে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনী কুরস্কে সামরিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

দ্বিতীয় সেতুটিতে হামলার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেসচুক। পোস্টে তিনি লিখেছেন, আরও একটি সেতু ধ্বংস করা হলো।

ভিডিও ফুটেজে দেখা যায়, সেতুটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে কালো ধোঁয়া উড়ছে।

তবে কখন এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।

সম্প্রতি কুরস্কের গ্লুসকোভো জেলার কাছে সিম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে ইউক্রেনের বাহিনী। সেনাসহ রসদ সরবরাহে সেতুটি ব্যবহার করত রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন কুরস্কের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করতে চায় বলে রাশিয়া অভিযোগ তুলেছে।

মস্কোর ভাষ্য, এ ক্ষেত্রে কিয়েভকে পশ্চিমারা সমর্থন দিচ্ছে। কিন্তু এ ধরনের হামলা চালিয়ে যুদ্ধের গতিপ্রকৃতি বদলানো যাবে না।

যুক্তরাষ্ট্র বলেছে, রুশ বাহিনী কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালাতে ব্যর্থ হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..