1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিরাপত্তার কারণ দেখিয়ে কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

নিরাপত্তার কারণ দেখিয়ে কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পঠিত
নিরাপত্তার কারণ দেখিয়ে কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে আবাসিক হল ছাড়ার কঠোর নির্দেশনা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কিছু জানায়নি। নিরাপত্তা-সংকটের পেছনে কোনো বিশেষ ঘটনা জড়িত কিনা, তা নিয়ে চলছে নানা জল্পনা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..