1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা - Janatar Jagoron

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এখন শিবির নেতা

ছাত্রশিবিরের নেতা ছিলেন ছাত্রলীগার? ভাইরাল ছবি জাগালো তোলপাড়!
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের এক শীর্ষ নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে—তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। অভিযুক্ত নোয়ামত উল্লা ফারাবি ওরফে আবরার ফারাবি বর্তমানে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে আছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ছবি ও পোস্টে তাকে দেখা যাচ্ছে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে। এমনকি জামায়াত-শিবিরবিরোধী বক্তব্যসহ কিছু পোস্টও উঠে এসেছে তার পুরনো ফেসবুক আইডি থেকে। এতে বিশ্ববিদ্যালয় অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও প্রশ্নবিদ্ধ হয়েছে তার রাজনৈতিক অবস্থান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবরার ফারাবি একসময় সক্রিয় ছিলেন শাখা ছাত্রলীগের হয়ে। বিশেষ করে ছাত্রলীগের অন্যতম উপ-গ্রুপ ‘ভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স)-এর ঘাঁটি হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী হলে তিনি নিয়মিত বসবাস করতেন এবং সংগঠনের মিছিল-মিটিংয়ে সামনে থেকেই অংশ নিতেন।

তার পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গেছে, ২০১৮-১৯ সালেও তিনি নিয়মিত ছাত্রলীগের কর্মসূচির ছবি, ভিডিও ও পোস্ট শেয়ার করতেন। এমনকি তিনি জামায়াত-শিবিরবিরোধী নানা মন্তব্যও লিখেছেন সে সময়। এখন সেই একই ব্যক্তি শিবিরের একজন নেতা হিসেবে দায়িত্ব পালনের কারণে উঠেছে নানা প্রশ্ন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘রাজনৈতিক আদর্শের এ ধরনের নাটকীয় পাল্টাপাল্টি বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে।’ অনেকে বলছেন, এটি শিবিরের অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার ব্যর্থতাও প্রমাণ করে।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এমন রূপান্তর খুব একটা বিরল নয়, তবে অতীত প্রকাশ হয়ে পড়ায় আবরার ফারাবির রাজনৈতিক চরিত্র এখন সবার সামনে উন্মোচিত। ‘গণমাধ্যম’-এর পক্ষ থেকে একাধিকবার তার মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..