শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
আলো ছড়াতে কোরআনের আলো নিয়েই মাঠে শিবির!
অনলাইন ডেস্ক
১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মাঝে ফ্রি কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করছে শাখা ছাত্রশিবির ।
রবিবার
(১১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হাতে কুরআনের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে সচেতনতামূলক দুটি বই ‘কুরআন বুঝা সহজ’ ও ‘কুরআনের মর্ম কথা’। কুরআনের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মহিব জানান, “১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআন বাজেয়াপ্তের উদ্দেশ্যে দায়ের করা একটি রিট পিটিশনের প্রতিবাদে ১১ মে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই স্মৃতি ধারণ করে দিনটিকে আমরা ‘কুরআন দিবস’ হিসেবে পালন করে আসছি।”
দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন অধ্যয়নের যে অনীহা দেখা যায়, তা আমাদের উদ্বিগ্ন করে। অথচ নৈতিকতা, সততা ও আদর্শ নাগরিকত্বের ভিত্তি গড়ে তুলতে কুরআনের শিক্ষা অপরিহার্য। আমাদের কুরআন বিতরণ কর্মসূচি সেই চেতনাকে ছড়িয়ে দিতে একটি বিনম্র প্রয়াস।”
পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাফায়েত মীর বলেন, “কুরআনের মর্যাদা রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে আমরা চাই কুরআনের আলো শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ুক, এবং একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখুক।”