1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত - Janatar Jagoron
শিরোনাম

নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত
ভারত

তেজাস এওয়ান আসছে, শত্রুর আকাশ কাঁপাতে প্রস্তুত ভারত!
অনলাইন ডেস্ক

চলতি মাসের শেষ দিকে ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক হাল তেজাস যুদ্ধবিমান। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে নানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে আকাশে ডানা মেলতে চলেছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই উন্নত ফাইটার জেটটি।

সোমবার (০৯ জুন) ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম গণমাধ্যম এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত আমলের মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোর যুগ শেষ করে আধুনিক ও দেশীয় তেজাস দিয়ে ভারত গড়ে তুলছে এক নতুন স্কাই-স্কোয়াড। কারণ হিসেবে বলা হচ্ছে, ভারতের প্রয়োজন ৪২ স্কোয়াড্রন যুদ্ধবিমান, কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন।

ইতোমধ্যেই ৪০টি তেজাস যুদ্ধবিমান ভারতের হাতে রয়েছে। এবার আসছে আরও বেশি কার্যকরী ও উন্নত ‘এওয়ান (A1)’ ভ্যারিয়েন্ট, যা কার্যক্ষমতায় পশ্চিমা যুদ্ধবিমানের মান ছাড়িয়ে যাওয়ার দাবি করেছে গণমাধ্যম।

নতুন সংস্করণে যুক্ত হয়েছে অত্যাধুনিক ইসরায়েলি প্রযুক্তি। পুরোনো রাডারের জায়গায় এসেছে এলটার তৈরি অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) রাডার। এলটা, যা ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের অংশ, ভারতকে সরবরাহ করছে একাধিক ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা।

পাইলটদের জন্য থাকছে এলবিটের হাই-টেক হেলমেট-মাউন্টেড সাইট। আর শত্রু বিমানের নিশানা ধরার দায়িত্বে থাকবে রাফায়েল কোম্পানির রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র—যা এই যুদ্ধবিমানকে করে তুলবে আরও ভয়ঙ্কর।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..