বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
রেমিট্যান্সে ইতিহাস গড়ে বিদেশ থেকে ঢুকছে টাকা ঝড়ের গতিতে!
অনলাইন ডেস্ক
চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই গণমাধ্যমে এসেছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৯৭ শতাংশ।
এছাড়া, ২৪-২৬ জুলাইয়ের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।