1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিদেশ ফেরত যাত্রীরা কত কেজির ব্যাগ ও কয়টি মোবাইল আনতে পারবেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম

বিদেশ ফেরত যাত্রীরা কত কেজির ব্যাগ ও কয়টি মোবাইল আনতে পারবেন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত
বিদেশ ফেরত যাত্রী

বিদেশ ফেরত যাত্রীদের জন্য মোবাইল আমদানিতে বড় রুল বদল!
অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে আনল বড় ধরনের পরিবর্তন, যা যাত্রীদের জন্য নতুন সুবিধার দরজা খুলে দিয়েছে। এখন থেকে একজন বিদেশ ফেরত যাত্রী বছরে বিনা শুল্কে একটিমাত্র নতুন মোবাইল ফোন আমদানি করতে পারবেন।

মঙ্গলবার (০৩ জুন) এনবিআর এর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ দুইটি ব্যবহৃত মোবাইল ফোন ও বছরে একবার মাত্র একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও করমুক্ত আমদানি করতে পারবেন। তবে এর বাইরে যেকোন অতিরিক্ত মোবাইল ফোন আমদানি হলে প্রযোজ্য বিধি ও অন্যান্য নিয়মাবলী অনুসরণ করতে হবে।

এছাড়া, বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্যজাত পানীয় যেমন স্পিরিট, বিয়ার ইত্যাদি করমুক্ত আনতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য মদ্যজাত পানীয় আমদানির কোন সুযোগ নেই।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা বুকিং ও হ্যান্ডল্যাগসহ সর্বোচ্চ ৬৫ কেজি পণ্য নিয়ে আসতে পারবেন। অতিরিক্ত ওজন হলে শুল্ক দিতে হবে। পাশাপাশি, এখন থেকে প্রত্যেক যাত্রীকে ব্যাগেজ ঘোষণার ফরম পূরণ করতে হবে, যা অনলাইনে করার সুবিধা রাখা হয়েছে।

এই পরিবর্তনগুলো যাত্রীদের জন্য অনেকটাই সহজতর করে তুলবে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..