শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
মাদক দুনিয়ার রাণী ধরা পড়লেন অবশেষে!
মুহাম্মদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত মাদক কারবারি রেবেকা বেগম ওরফে ‘বিন্দু মাসি’কে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৪ মে) দুপুরে বোয়ালমারী উপজেলার ছোলনা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-পুলিশ সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
রেবেকা বেগম দীর্ঘদিন ধরে এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার পাশাপাশি মাদকসেবী ও কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে মাদকের কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “বিন্দু মাসি এলাকায় মাদক কারবারে জড়িত একটি বড় সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকেই আশা করছেন, এমন অভিযান নিয়মিত হলে মাদকমুক্ত হবে বোয়ালমারী।