1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে গাঁজার বড় চালানসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজশাহীতে গাঁজার বড় চালানসহ কুখ্যাত কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত
গাঁজার বড় চালান

গোলাম কিবরিয়া, রাজশাহী

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় গাঁজা ব্যবসার অভিযোগে মো: জনি (৪০) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ৪ মার্চ গভীর রাতে বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল পঞ্চবটি এলাকায় অভিযান চালায়। পুলিশের কাছে তথ্য ছিল—জনি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার বড়সড় ব্যবসা চালিয়ে আসছে।

এরপর ৫ মার্চ ভোর সোয়া ৬টার দিকে বোয়ালিয়া মডেল থানার এসআই মো: আলী আকবর আকন্দের নেতৃত্বে পুলিশের একটি টিম জনির আস্তানায় হানা দেয়। অভিযানে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও সফল হয়নি জনি।

পুলিশ সূত্র জানায়, জনির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আগেও মাদকের ৮টি মামলা রয়েছে। এবারও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে গেলেও জনি ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশের সফল অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে যে কঠোর বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..