শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সুদের ভিত্তিতে পরিচালিত এনজিও ব্যাংকের চাকরি ছেড়ে রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা সুজনপালশা গ্রামের মোঃ ফাইজুল ইসলাম এখন রাস্তায় ও হাটবাজারে ঘুরে চা ও কফি বিক্রি করছেন।
তিনি বলেন, “এটি আমার নিজের পছন্দের পেশা। এখানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি এবং নিজের মতো করে সময় দিতে পারি।”
ফাইজুল ইসলাম জানান, “সুদের সঙ্গে যুক্ত চাকরিতে বরকত নেই। তাই সেই চাকরি ছেড়ে দিয়ে এখন চা ও কফি বিক্রির কাজ শুরু করেছি।” তিনি আরও বলেন, “চা বিক্রি ছাড়াও ছোট ছোট অনেক ব্যবসার সুযোগ রয়েছে। যারা বেকার আছেন, তারা বসে না থেকে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তায়ালার রহমতে আমি ভালোভাবেই সংসার চালাতে পারছি। এটি আমার স্বাধীন পেশা, যেখানে আমি নিজের মতো করে কাজ করতে পারি।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফাইজুলের এই উদ্যোগ আশপাশের মানুষের জন্য উৎসাহ জাগিয়েছে। অল্প মূলধন নিয়েও সঠিক দিকনির্দেশনা ও আন্তরিকতা থাকলে সফল হওয়া সম্ভব—এটাই তিনি প্রমাণ করেছেন।