1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঘুরতে যেতে না পেরে কিশোরীর আত্মহত্যা - Janatar Jagoron

ঘুরতে যেতে না পেরে কিশোরীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত
কিশোরীর আত্মহত্যা

বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে না দেওয়ায় ফেনীর পরশুরাম উপজেলায় রিয়া মনি নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

সোমবার (২৩ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রিয়া মনি (১৭) ওই গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। তিনি বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে ঈদ উপলক্ষে সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন রিয়া। তবে তার মা দূরে যেতে নিষেধ করেন। এতে অভিমান করে রাতের কোনো এক সময় সে আত্মহত্যার পথ বেছে নেয়। সকালে দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী আবুল কালাম জানান, রিয়ার মায়ের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়ার মরদেহ রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে না পারায় অভিমান থেকেই রিয়া এ সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।

পরশুরাম থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিয়া মনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..