1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ যাত্রীবাহী বাস উল্টে তিনজন আহত - Janatar Jagoron

সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ যাত্রীবাহী বাস উল্টে তিনজন আহত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত
যাত্রীবাহী বাস

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ জন যাত্রী বহনকারী একটি বাস সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। এতে অন্তত তিনজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের ছেলে শামসুল আলম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর কাদা জমে থাকায় বাসটির চাকা পিছলে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। ৩৩ জন যাত্রীর মধ্যে তিনজন আহত হলে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..