1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দীর্ঘ দেড় যুগ পর খান জাহান আলী থানা শ্রমিকদলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দীর্ঘ দেড় যুগ পর খান জাহান আলী থানা শ্রমিকদলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত
খান জাহান আলী থানা

দেড় যুগের বন্ধন ভেঙে শ্রমিকদলের জাগরণের সম্মেলন!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

দীর্ঘ দেড়যুগ পর আজ ৪ জুলাই শুক্রবার খানজাহান আলী থানা শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
সংগঠনের বিভিন্ন সূত্রে জানাগেছে, ৪ জুলাই শুক্রবার বিকাল তিনটায় ফুলবাড়ীগেট কুয়েট রোডের প্রবেশদ্বার অটোরিক্সা স্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগর বিএনপি’র সভাপতি এ্যাডঃ এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শফিকুল আলম শফি, খানজাহান আলী খানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন প্রমুখ। সম্মেলন উদ্বোধন করবেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মুজিবর রহমান।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান থানা কমিটির আহবায়ক ও মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক কাজী শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সংগঠনের সাবেক মহানগর কমিটির সদস্য জিহাদুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সম্মেলনে এ দু’জন প্রার্থী আনুষ্ঠানিক নাম ঘোষনার অপেক্ষায় মাত্র।
খানজাহান আলী থানা সম্মেলন প্রস্তৃত কমিটির আহবায়ক কাজী শহিদুল ইসলাম দৈনিক প্রবাহকে বলেন, ‘দীর্ঘ প্রায় ১৮ বছর পর আমাদের খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে সফল, সুন্দর এবং জাকজমকপূর্ণ করার জন্য ইতিমধ্যে আমাদের সকল প্রস্তৃতি সম্পন্ন হয়েছে। প্যান্ডেল তৈরীর কাজ সম্পন্ন হওয়ছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলের উপর ত্রিফলার ব্যবস্থা করেছি। সম্মেলনে বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিতি নিশ্চিত করার জন্য সংগঠনের নেতা কর্মীরা কাজ করছে। আশা করি সম্মেলন সফল এবং সার্থক হবে’।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..