1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফ্যাশনে সাহসী, সৌন্দর্যে সরল—মেহজাবীনের লাইফস্টাইল রহস্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ফ্যাশনে সাহসী, সৌন্দর্যে সরল—মেহজাবীনের লাইফস্টাইল রহস্য

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত
মেহজাবীনের লাইফস্টাইল রহস্য

ফ্যাশনে সাবলীল, সৌন্দর্যে সরল—১৫ বছর পর মেহজাবীনের স্টাইল গল্পে চমক!
অনলাইন ডেস্ক

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট মাথায় তুলে মিডিয়াতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। আজ তারকাখ্যাতির ১৫ বছর পেরিয়ে এলেও এখনো সমান জনপ্রিয়, সমান স্টাইলিশ। তবে এবার তিনি আলোচনায় এসেছেন কোনো চরিত্রে নয়, বরং ‘নকশা’ ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য।

ব্যক্তিগত জীবনে কেমন পোশাক পরেন মেহজাবীন? পছন্দের তালিকায় রয়েছে ওভারসাইজড শার্ট আর ডেনিম স্কার্ট বা ট্রাউজার—সহজ, ক্যাজুয়াল, আরামদায়ক। ফ্যাশনে তাঁর প্রথম শর্তই ‘কমফোর্ট’। কোথায় যাচ্ছেন, কী ধরনের আবহাওয়া, সেই অনুযায়ীই বেছে নেন পোশাক। জবাবদিহি নেই কোন ট্রেন্ডের কাছে—নিজস্বতায় ভরপুর এক স্টাইল সেন্স।

দেশ-বিদেশের অ্যাওয়ার্ড শো বা গ্ল্যামারাস ইভেন্টে মেহজাবীন বেশিরভাগ সময় বেছে নেন শাড়ি, গাউন বা স্যুট। স্যুট সাধারণত কেনেন দেশের বাইরে থেকে, তবে শাড়ির জন্য তাঁর ভরসা দেশের ডিজাইনাররাই। আর গাউনের ব্যাপারে দেশ-বিদেশ মিলিয়ে চলে তার শপিং। ভ্রমণের সময়ও পোশাক নির্বাচনে থাকে আবহাওয়ার প্রভাব—ঠান্ডা জায়গায় জ্যাকেট, গরমে হালকা-পাতলা ড্রেস।

ফ্যাশন অ্যাকসেসরিজেও রয়েছে তাঁর নিজের পছন্দের তালিকা। ঘড়ি, সানগ্লাস আর বেল্ট—এই তিনটি জিনিস তাঁর প্রিয়। এগুলোর প্রতি তাঁর যেন এক ধরনের দুর্বলতা আছে! আর ব্যাগ? দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের ব্যাগে ঠাসা তাঁর সংগ্রহ।

ঈদে কী পরবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মেহজাবীনের। তবে closet-এ পড়ে থাকা কিছু নতুন পোশাক বা ডিজাইনার বন্ধুদের গিফট করা কিছু জিনিস থেকেই বেছে নেবেন এবারের ঈদের লুক।

জুতা বাছাইয়েও রয়েছে স্পষ্ট ভিন্নতা। কাজ বা বাইরে যাওয়ার সময় স্লাইডস, ইভেন্টে হিল, আর ঘোরাঘুরির সময় স্নিকার্সই তাঁর সঙ্গী।

সৌন্দর্যের রহস্য? কোনো জটিল ফর্মুলা নয়। ফ্রেশ লুক ধরে রাখতে নিয়মিত ফেশিয়াল, হেয়ার স্পা, আর অয়েল ম্যাসাজই ভরসা। খাওয়াদাওয়ায় নেই তেমন বাছবিচার—ভাত খেতে ভালোবাসেন, একেবারে ঘরোয়া মেজাজে।

ফিটনেস নিয়েও এখন বেশ সচেতন মেহজাবীন। শুরু করেছেন জিম, কাজের ফাঁকে ব্যায়ামও। এত বছরের ক্যারিয়ারে সাফল্যের মতোই ফ্যাশনেও তিনি নিঃসন্দেহে একজন স্টাইল আইকন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..