1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তালতলা মার্কেট: কম দামে ঈদের পূর্ণ আয়োজন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

তালতলা মার্কেট: কম দামে ঈদের পূর্ণ আয়োজন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
তালতলা মার্কেট

যেখানে এক ছাদের নিচেই ঈদের সব কেনাকাটা মিটে যায় দারুণ দামে!
অনলাইন ডেস্ক

ঢাকার প্রাণকেন্দ্র খিলগাঁওয়ের তালতলা মার্কেট, নাম শুনলেই ভরসা জাগে। পোশাকি নাম ‘সিটি করপোরেশন সুপার মার্কেট’ হলেও এলাকাবাসীর মুখে মুখে ‘তালতলা মার্কেট’ নামেই পরিচিত। ঈদ হোক কিংবা যেকোনো উৎসব—কেনাকাটার মধুর ব্যস্ততায় জমজমাট থাকে এই বাজার। শুধু কেনাকাটা নয়, বিকেলের আড্ডা আর মুখরোচক খাবারের স্বাদে দিনটাও হয়ে ওঠে স্পেশাল।

এই ঈদে তালতলা মার্কেট ঘুরে দেখা গেল, দুই ফটকের ভেতর দিয়েই প্রবেশ করা যায় রিকশাসহ। এক নম্বর ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ে ফুলের সুবাসে ভরা দোকান আর রাস্তার দুই পাশে বসা অস্থায়ী স্টল—যেখানে জামা, জুতা, অলংকার সবকিছুই মেলে সুলভে। ভিড়ে ঠাসা মার্কেটের প্রতিটি কোণ যেন ঈদের আমেজে প্রাণবন্ত।

খিলগাঁওয়ের বাসিন্দা নাদিরা ইসলাম জানালেন, “তালতলায় এলে আলাদা করে আর কোথাও যাওয়ার দরকার পড়ে না। যা দরকার, সব এখানেই পাই।” আর আমরা দেখলাম, সত্যিই তাই। নিচতলায় নারীদের ও শিশুদের পোশাকের ভীষণ ভালো সংগ্রহ—রঙিন ফ্রক, ওয়ান-পিস, থ্রি-পিস, শাড়ি, ওড়না, প্রসাধনী থেকে শুরু করে সবকিছুতেই অফারের ছোঁয়া।

আর দোতলায় অপেক্ষায় পুরুষদের পোশাক। ফরমাল-নন ফরমাল সব ধরনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, প্যান্ট আর থ্রি-কোয়ার্টারসহ একাধিক ধরন মিলছে এক জায়গায়। এখানে শার্ট ৪৫০ থেকে ১,৩০০ টাকা, পাঞ্জাবি ৭০০ টাকা থেকে শুরু। জামদানি, সিল্ক, কাতান কিংবা জর্জেটের শাড়ি—যেকোনো ধরণের ঐতিহ্য আর ট্রেন্ডি সংগ্রহও পাওয়া যাচ্ছে।

জুতা-ব্যাগের দোকানগুলোও পিছিয়ে নেই। ছোটদের জুতা ২০০ টাকা থেকে, বড়দের নাগরা বা হিল ৩৫০ টাকা থেকে শুরু। ছেলেদের জুতা ৫০০ টাকায়, আর চামড়ার ব্যাগ ১,০০০ থেকে ২,২০০ টাকায় মিলছে।

যদি কেনাকাটায় ক্লান্ত হয়ে যান, তাহলে বিশ্রামের জন্য রয়েছে খাবারের দোকান আর এক কোণায় তালতলা নার্সারি—যেখানে ফুল, ফল আর সবজির চারার মন ভালো করা সংগ্রহ। প্রিয়জনের জন্য উপহার হিসেবে একটা গাছ কিনে নেওয়ার মত অনুভবও খুব অদ্ভুত রকম সুন্দর।

তালতলা মার্কেট শুধু একটা বাজার নয়—এটা একটা পূর্ণাঙ্গ ঈদ অভিজ্ঞতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..