1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে - Janatar Jagoron

সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
সিইসি হাবিবুল আওয়াল

নির্বাচন প্রহসন স্বীকার, সাবেক সিইসি এবার রিমান্ডে!
অনলাইন ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এ আদেশ দেন বিচারক।

এর আগে, কাজী হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে হাবিবুল আউয়াল বলেন, ‘ডামি নির্বাচন শুধু আমার আমলেই না, তবে কমিশনের শীর্ষ কর্মকর্তা হিসেবে কিছু বিচ্যুতি ছিল। বিনয়ের সঙ্গে বলছি, দলীয় সরকারের অধীনে হওয়া প্রতিটি নির্বাচনই বিতর্কিত।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘হাবিবুল আউয়াল স্বীকার করেছেন চব্বিশের নির্বাচন ছিল প্রহসন। তিনি সরকারকে দোষারোপ করতে চাইলেও, সাংবিধানিক পদে থেকে এই দায় এড়ানো সম্ভব নয়।’

প্রসঙ্গত, বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। পরে তাকে বিএনপির দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের দায়ে সিইসি-সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। তার সঙ্গে কমিশনার ছিলেন মো. আলমগীর, আনিছুর রহমান, বেগম রাশিদা সুলতানা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..