1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রানার্স আপ হয়ে শেষ ষোলোতে চেলসি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম

রানার্স আপ হয়ে শেষ ষোলোতে চেলসি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
চেলসি

চেলসির তিন গোলের দাপটে কাঁপলো তিউনিসিয়া!
অনলাইন ডেস্ক

চেলসি ঝড়ে উড়ল তিউনিসিয়ান ক্লাব! ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করল ব্লুরা—বিশ্ব মাতাচ্ছে এঞ্জোদের দাপট!

বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হওয়া এই লড়াইয়ে প্রথমার্ধে আক্রমণ-প্রতিআক্রমণের পর যোগ করা সময়ে আসে প্রথম গোল। এঞ্জো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন আদারাবিওয়ো।

গোলের উদ্‌যাপন থামতে না থামতেই ফের চমক! এঞ্জোর নিখুঁত পাস ধরে চেলসির হয়ে নিজের প্রথম গোলটি করেন তরুণ স্ট্রাইকার লিয়াম ডেলাপ। বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুরা।

দ্বিতীয়ার্ধে আরও বেশি দাপট দেখায় চেলসি। ম্যাচের একদম শেষ দিকে, ইনজুরি টাইমের সাত মিনিটে চূড়ান্ত কফিনে শেষ পেরেক ঠুকে দেন টাইরিক জর্জ। ৩-০ গোলের একতরফা জয় তুলে নেয় ইংলিশ জায়ান্টরা।

তবে জয় সত্ত্বেও গ্রুপ চ্যাম্পিয়নের মুকুট পরা হয়নি চেলসির। কারণ গ্রুপের অপর ম্যাচে ফ্লামেঙ্গো ১-১ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ ষোলোয় উঠেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

এখন চেলসিকে লড়তে হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে। আর ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। উত্তেজনার পারদ ছাড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ!










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..