1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফিটনেস পরীক্ষায় ‘উত্তীর্ণ’ তামিম! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ফিটনেস পরীক্ষায় ‘উত্তীর্ণ’ তামিম!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত
ফিটনেস পরীক্ষায় ‘উত্তীর্ণ’ তামিম
this is a collected or created picture for Janatar Jagoron news.

লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল। তবে আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণে মাঠে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। এ কারণে তাকে ফিটনেস পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। জানা গেছে, সেই পরীক্ষায় সফল হয়েছেন তামিম। এখন এনসিএলে খেলার পথে আর কোনো বাধা নেই তার।

এনসিএল সামনে রেখে বিসিবি আয়োজিত ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন তামিম। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। ফলে জাতীয় লিগে খেলার ক্ষেত্রে আর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না তাকে।

প্রিমিয়ার লিগের পর থেকে তামিম ছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। তবে গত কয়েক সপ্তাহ ধরে তাকে অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। ফিটনেস পরীক্ষায় সফল হওয়ার পর এখন তিনি মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ১২ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি আসরে মাঠে দেখা যাবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকবেন তামিম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরুর আগে নিজেকে প্রস্তুত করতে এনসিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলার মধ্য দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন অভিজ্ঞ এই ওপেনার। এরপর বিপিএলেও অংশ নেবেন তামিম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..