1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শহিদুল আলম জানালেন গাজাগামী ফ্লোটিলা রেড জোনের কাছাকাছি - Janatar Jagoron
শিরোনাম

শহিদুল আলম জানালেন গাজাগামী ফ্লোটিলা রেড জোনের কাছাকাছি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
গাজামুখী কনশেনস জাহাজ এখন রেড জোনের পথে

অনলাইন ডেস্ক,

দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজামুখী ‘কনশেনস’ নামের মানবিক সহায়তাবাহী জাহাজটি বুধবার ভোর নাগাদ বিপজ্জনক ‘রেড জোন’-এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ‘রেড জোন’ বলতে বোঝায় সেই ঝুঁকিপূর্ণ সামুদ্রিক অঞ্চলকে, যেখানে ইসরাইলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকারকর্মীদের আটক করেছিল।

শহিদুল আলম লিখেছেন, “আমরা পূর্বনির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে আছি। কারণ, আমাদের নৌবহরে থাকা ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নামের ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে, সেটি নিশ্চিত করতেই আমরা গতি নিয়ন্ত্রণ করছি। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য। তবে আমরা সুমুদ ফ্লোটিলার চেয়ে অনেক দ্রুত অগ্রসর হয়েছি, যেটি ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে থেমে ছিল।”

তিনি আরও বলেন, “এখন ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নৌযানগুলো আমাদের সমকাতারে এসেছে। আমরা বর্তমানে ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি। এটাই সেই অঞ্চল, যেখানে অতীতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে নৌবহর আটক করেছিল।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..