1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তীব্র ঝড়-বৃষ্টির আভাস! ঢাকাসহ ৯ জেলায় সতর্কতা জারি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

তীব্র ঝড়-বৃষ্টির আভাস! ঢাকাসহ ৯ জেলায় সতর্কতা জারি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত
তীব্র ঝড়-বৃষ্টির আভাস! ঢাকাসহ ৯ জেলায় সতর্কতা জারি

রাজধানীসহ ৯ অঞ্চলে বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের সঙ্গে বৃষ্টিও হতে পারে, ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, দেশের আট বিভাগের কয়েকটি স্থানে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, রাজধানী ঢাকাতেও যেকোনো সময় বৃষ্টি হতে পারে।

এর আগের দিন (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝরেছিল মুষলধারে বৃষ্টি। ব্যস্ত নগরীতে হুট করে নেমে আসা বৃষ্টিতে অনেকেই ছুটে গিয়েছিলেন ছাউনির নিচে, কেউ আশ্রয় নিয়েছিলেন ফুটওভার ব্রিজে। আবার অনেককে দেখা গেছে সরাসরি ভিজতে ভিজতে গণপরিবহনে উঠতে। তবে আকস্মিক এই বৃষ্টি নগরীর ধুলোবালির দাপট কিছুটা কমিয়ে এনে অনেকের জন্য স্বস্তি বয়ে এনেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..