1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তিতুমীর কলেজে সাংবাদিক হেনস্তা নিয়ে উত্তাল সংবাদ সম্মেলন - Janatar Jagoron

তিতুমীর কলেজে সাংবাদিক হেনস্তা নিয়ে উত্তাল সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
তিতুমীর কলেজে সাংবাদিক হেনস্তা নিয়ে উত্তাল সংবাদ সম্মেলন
this is a collected or created picture for Janatar Jagoron news.

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ছাত্রদল পরিচয়ে নারী সাংবাদিকসহ সমিতির সদস্যদের হেনস্তার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।

রবিবার দুপুর ১২টায় সতিকসাসের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সতিকসাসের সভাপতি সাহেদুজ্জামান সাকিব বলেন, “নারীসহ সাংবাদিক সমিতির সদস্যদের হেনস্তার ঘটনায় আজ আমাদের মানববন্ধন করার পরিকল্পনা ছিল। তবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এবং তিতুমীর কলেজ প্রশাসন তদন্ত কমিটি গঠন করায় আপাতত মানববন্ধন স্থগিত করা হয়েছে। তবে, আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য গুরুতর হুমকিস্বরূপ। যদি কোনও সংবাদের ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদলিপি দাখিল করা যেতে পারে। কিন্তু দলবল নিয়ে সাংবাদিকদের হেনস্তা করে জবাবদিহি চাওয়া এবং জোরপূর্বক ভিডিও ডিলিট করানোর মতো কাজ গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত হানার সমান।”

এ সময় সাকিব রাজনৈতিক সুশৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক তথ্য উপস্থাপনে ক্যাম্পাস রিপোর্টারদের সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’-এর কার্যক্রম চলাকালে ছাত্রদল সমর্থকদের হট্টগোলের একটি ভিডিও সতিকসাসের পেজে প্রকাশ করা হয়। এরপরই সতিকসাসের কার্যালয়ে ঢুকে কয়েকজন ছাত্রদল নেতা ও কর্মী হট্টগোল করেন এবং নারী সদস্যদের হেনস্তা করেন।

পরে শনিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযুক্ত দুই নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং এ ঘটনার তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করে। একইসঙ্গে তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..