1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্ষমতা নয়, সেবক হবে জামায়াত: আবদুল হালিম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ক্ষমতা নয়, সেবক হবে জামায়াত: আবদুল হালিম

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত
পিআর পদ্ধতি নিশ্চিত করবে উৎসবমুখর নির্বাচন

অনলাইন ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সকল ঈমানি দল ও শক্তিকে একত্রিত করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। তিনি মঙ্গলবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের দায়িত্বশালায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

মাওলানা আবদুল হালিম বলেন, ৫৪ বছর ধরে যারা দেশ শাসন করেছে, তারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচন হবে বিভাজনমুক্ত, যেখানে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো মানুষকে বিভক্ত করা হবে না। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, দেশের সেবক হবে। ক্ষমতা কখনো অর্থ উপার্জনের হাতিয়ার হবে না। ৫৪ বছরে জামায়াতের হাতে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও অনুশোচনা দেখায়নি, তারা দেশের ভিত ও আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করছে। ফ্যাসিবাদী কার্যক্রমের বিচার দ্রুত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মাওলানা হালিম বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন করলে তা ‘১৪, ‘১৮ ও ‘২৪-এর মতো হবে, যেখানে ৪ কোটি তরুণ ভোট দিতে পারেনি। আমরা চাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী ভোট দিয়েছে—এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য।”

তিনি পিআর পদ্ধতির নির্বাচনকে সমর্থন জানিয়ে বলেন, এতে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। আগামী নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে পিআর পদ্ধতিতে হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের মনোনীত প্রার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..