1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মার্কিন প্রতিরক্ষা ব্যয় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ

মার্কিন প্রতিরক্ষা ব্যয় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত
মার্কিন প্রতিরক্ষা

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৭ সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দেন।

এই সময়কালকে ট্রাম্প “চরম অনিশ্চিত ও বিপজ্জনক সময়” হিসেবে উল্লেখ করেন। তার মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা অত্যাবশ্যক।

উল্লেখ্য, চলতি বছরের জন্য কংগ্রেস ডিসেম্বরে যে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে, প্রস্তাবিত ২০২৭ সালের বাজেট তার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি হবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই বাজেট যুক্তরাষ্ট্রকে একটি “ড্রিম মিলিটারি” বা স্বপ্নের সামরিক বাহিনী গড়ে তুলতে সহায়তা করবে, যা দেশটি দীর্ঘদিন ধরেই প্রাপ্য। তিনি আরও বলেন, শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে তার সব শত্রুর বিরুদ্ধে নিরাপদ ও সুরক্ষিত রাখবে।

একই দিনে দেওয়া আরেকটি পৃথক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বড় ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র সরবরাহ ও নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন না করলে অর্থপ্রদানের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান ও রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশের বেশি বেড়ে যায়।

এর আগে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ব্যয় ও আয়ের ব্যবধান ইতোমধ্যেই একটি অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। তবে ট্রাম্প দাবি করেন, শুল্ক থেকে প্রাপ্ত আয় বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন সহজেই প্রস্তাবিত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বাস্তবায়ন করতে পারবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..