1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গভীর রাতে ইসরায়েলকে ‘ধমক’ দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গভীর রাতে ইসরায়েলকে ‘ধমক’ দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত
ধমক’ দিয়ে ট্রাম্পের স্ট্যাটাস

ট্রাম্প বললেন, চুক্তি না হলে বিশ্ব হবে জংলি সমাজ!
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। তবে এবার তিনি ইসরায়েলকে একরকম ‘ধমক’ দিয়ে সরাসরি অনলাইনে পোস্ট করেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

অপহৃতদের ফিরিয়ে আনার লক্ষ্যে চুক্তির জন্য ইসরায়েলকে চাপ দেন এবং হামাসকে আলোচনায় বসার আহ্বান জানান ট্রাম্প। স্থানীয় সময় রোববার (২৯ জুন) গভীর রাতে (শনিবার দিবাগত রাত) ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে তিনি লেখেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন। ডিজেটি।’ সেই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সরাসরি চাপে ফেলেন ট্রাম্প। এর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যেই চুক্তি হয়ে যাবে।

প্রেক্ষাপটবিহীন এ পোস্টটি আসে ঠিক কয়েক ঘণ্টা পরেই, যখন ট্রাম্প দ্বিতীয়বারের মতো নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা বন্ধের আহ্বান জানান। তখন ইঙ্গিত দেন, হামাসের সঙ্গে বন্দি ফেরতসহ একটি চুক্তির আলোচনা চলছে। এই অবস্থায় ট্রাম্পের আশাবাদী অবস্থানকে ইসরায়েলি কর্মকর্তারা রীতিমতো বিস্ময়কর বলে অভিহিত করেছেন। তাঁদের ভাষায়, এটা “রাজনৈতিক কল্পনাবিলাস।”

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনার সঙ্গে যুক্ত একজন ইসরায়েলি কর্মকর্তা (পরিচয় গোপন রেখে) রোববার (২৯ জুন) বলেন, হামাস ও নেতানিয়াহুর অবস্থানে এখনো কোনো অগ্রগতি নেই। ফলে চুক্তির সম্ভাবনা এখনো অন্ধকারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ সমঝোতা চায়—যার মধ্যে যুদ্ধবিরতি, বন্দি মুক্তি এবং সংঘাতের ইতি টানার বিষয়গুলো থাকবে। এতে মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্বাভাবিককরণের পথও সুগম হবে।

সম্প্রতি ট্রাম্প সাহসিকতার সঙ্গে বলেছেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহেই চুক্তি হবে।’ তবে হোয়াইট হাউসের নিজস্ব কর্মকর্তারাও স্বীকার করেছেন—ট্রাম্প কী ভিত্তিতে এমন ভবিষ্যদ্বাণী করলেন, তা তাঁদেরও অজানা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..