1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সেন্সর জটিলতায় থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি স্থগিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

সেন্সর জটিলতায় থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি স্থগিত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত
থালাপতি

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত শেষ চলচ্চিত্র ‘জন নায়াগান’–এর মুক্তি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামীকাল ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।

ছবিটির সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতা বর্তমানে আদালতে গড়িয়েছে। জানা গেছে, এ বিষয়ে ৯ জানুয়ারি রায় দেওয়ার কথা থাকলেও ঠিক সেই দিনই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত থাকায় ঝুঁকি নিতে রাজি হননি নির্মাতারা। ফলে শেষ মুহূর্তে মুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান জিও স্টুডিওস এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি তারা জানিয়েছে, ভারত ও বিদেশে অগ্রিম বুকিং করা সব টিকিটের অর্থ দর্শকদের ফেরত দেওয়া হবে।

ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ায় হতাশ ভক্তদের পাশে দাঁড়িয়েছেন তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একাধিক তারকা। অভিনেতা সিলাম্বরাসন টি আর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘জন নায়াগান’ যেদিন মুক্তি পাবে, সেদিন থেকেই প্রকৃত উৎসব শুরু হবে। অভিনেতা রবি মোহনও একই অনুভূতি প্রকাশ করে বলেন, সিনেমাটি মুক্তি পেলেই আনন্দ সম্পূর্ণতা পাবে।

জটিলতার কারণ কী?

সিনেমাটি সিবিএফসিতে জমা দেওয়ার পর কিছু দৃশ্য কাটছাঁটের নির্দেশনা দেওয়া হয় এবং সেই শর্তে সেন্সর সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে হঠাৎ করেই সার্টিফিকেশন প্রক্রিয়া স্থগিত রেখে নতুনভাবে গঠিত একটি কমিটির কাছে ছবিটি পুনরায় পর্যালোচনার জন্য পাঠানো হয়। এই সিদ্ধান্তের পরই প্রযোজকেরা মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হন।

‘জন নায়াগান’ সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীলসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..