1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘ওম শান্তি ওম’-এর খলনায়কের চরিত্রে শাহরুখের সঙ্গী হতে পারতেন বিবেক, জানুন কেন হাতছাড়া হলো সুযোগ! - Janatar Jagoron
শিরোনাম

‘ওম শান্তি ওম’-এর খলনায়কের চরিত্রে শাহরুখের সঙ্গী হতে পারতেন বিবেক, জানুন কেন হাতছাড়া হলো সুযোগ!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
বিবেক
this is a collected or created picture for Janatar Jagoron news.

২০০৭ সালে বড় পর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জন করে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘ওম শান্তি ওম’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। ছবির প্রধান খলনায়কের চরিত্রে নজর কাড়েন অর্জুন রামপাল।

তবে কি জানেন, এই চরিত্রে প্রথমে বিবেচিত হয়েছিলেন বিবেক ওবেরয়! পরিচালক ফারহা খানের প্রথম পছন্দ ছিলেন বিবেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন অভিনেতা নিজেই। কিন্তু কেন তিনি ‘ওম শান্তি ওম’-এ কাজ করেননি? এই প্রশ্নের জবাবও দিয়েছেন বিবেক।

বিবেক জানান, যখন ফারহা খান তার কাছে এই ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন তিনি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ছবির শিডিউলও চূড়ান্ত হয়ে গিয়েছিল।

অন্যদিকে, ‘ওম শান্তি ওম’-এর শুটিংয়ের জন্য ফারহা যে সময় চেয়েছিলেন, তা দেওয়া সম্ভব ছিল না বিবেকের পক্ষে। ততদিনে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র জন্য তিনি পাঁচ মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। চরিত্রের গভীরে প্রবেশ করতে তিনি পুলিশের সঙ্গে বিভিন্ন বৈঠক করেন এবং গ্যাংস্টার মায়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। গল্পটি তার দারুণ পছন্দ হয়েছিল। তাই বাধ্য হয়ে ‘ওম শান্তি ওম’-এর প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

বিবেক আরও বলেন, তার ইচ্ছে ছিল শাহরুখ খানের সঙ্গে কাজ করার। ‘সাঁথিয়া’-তে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তিনি একই সময়ে দুই ছবিতে কাজ করতে পারেননি। তিনি বলেন, “যদি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ এবং ‘ওম শান্তি ওম’ দুটোই একসঙ্গে করতে পারতাম, তবে অবশ্যই করতাম। কিন্তু অর্জুন রামপাল চরিত্রটি যে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, তা অস্বীকার করা যায় না। ছবির জন্য এটা ভালোই হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..