1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেট্রোরেলের সময়সূচি বদল: শুক্রবার এখন আরও আগে শুরু হবে যাত্রা! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মেট্রোরেলের সময়সূচি বদল: শুক্রবার এখন আরও আগে শুরু হবে যাত্রা!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ বার পঠিত
মেট্রোরেলের সময়সূচি বদল
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা মেট্রোরেলের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল বিকেল ৩টা থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এর আগে, রাজধানীর মানুষ প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পেত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচলের সূচনা সময় বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ ট্রেনটি যাত্রা করবে। প্রতিটি ট্রেনের মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে বিকেল ৩টা ৫ মিনিট থেকে। একই সময়ে র‌্যাপিড পাস কেনার পাশাপাশি এমআরটি বা র‌্যাপিড পাসে অর্থ জমা দেওয়ার কার্যক্রমও চালু থাকবে।

মেট্রোরেলের অন্যান্য কার্যক্রম পূর্বের নিয়মে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..