1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে শ্রাদ্ধ থেকে ফেরার পথে কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

গোপালগঞ্জে শ্রাদ্ধ থেকে ফেরার পথে কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পঠিত
মোহনপুরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোপালগঞ্জে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অমর বিশ্বাস (৫৪) নামে এক কাঠমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বাজুনিয়া-গান্দিয়াশুর সড়কের তাড়গ্রাম পূর্বপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অমর বিশ্বাস ওই গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাড়গ্রাম পূর্বপাড়ার রাজেন ডাক্তারের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে অমর বিশ্বাস বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজুনিয়া-গান্দিয়াশুর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়, ফলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ভাতিজা সুবোধ বিশ্বাস জানান, তার কাকা অমর বিশ্বাস নিরীহ স্বভাবের মানুষ ছিলেন। কিন্তু নির্মম নিয়তি তার জীবন কেড়ে নিল। প্রত্যক্ষদর্শীদের মতে, জে. কে পরিলামর ইন্ডাস্ট্রিজের কর্মচারী শাওন সিকদার বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে এমন বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রাণহানি বেড়েই চলছে, যা রোধ করা দরকার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..