1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ – উত্তেজনা চরমে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ – উত্তেজনা চরমে

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত
কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
this is a collected or created picture for Janatar Jagoron news.

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

এই সংঘর্ষের ঘটনা ঘটে রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজার এলাকায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন গিয়াসউদ্দিন। তবে সাবেক সভাপতি এ কমিটিকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় রবিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচজন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সোহেল মিয়া।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..