1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সোনারগাঁয়ে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

সোনারগাঁয়ে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
সোনারগাঁয়ে বিএনপি
this is a collected or created picture for Janatar Jagoron news.

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিজয়স্তম্ভে ফুল দেওয়ার ঘটনায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এই ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত ১০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়স্তম্ভে ফুল দেওয়ার জন্য উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সকাল ১০টায় তার সমর্থকদের নিয়ে ফুল দেন। এর কিছু সময় পর, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম নেতাকর্মীদের নিয়ে ফুল দেওয়ার জন্য আসেন। ফুল দেওয়ার পর, যখন মান্নান গ্রুপ উপজেলা থেকে বের হচ্ছিল, তখন রেজাউল করিম গ্রুপের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এর পরপরই দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..