1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আবু সাঈদের কবরের পাশে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

আবু সাঈদের কবরের পাশে শপথ নিয়ে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নতুন অধ্যায় শুরু

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
রাষ্ট্র সংস্কার

জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের শপথ নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত আবু সাঈদের কবরের পাশে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নেতারা দায়িত্ব নেন।

৪৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের ছাত্রসংগঠন। এ সময় হাসনাত কাইয়ূম বলেন, আবু সাঈদ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছিলেন এবং আবু সাঈদের পথ ধরে শত শত তরুণ আত্মাহুতি দিয়েছেন; রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন সেই জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। বাংলাদেশে ভবিষ্যতে যাঁরা ক্ষমতায় যাবে তাঁরা যাতে স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামো ব্যবহার করতে না পারে, সে জন্য রাষ্ট্র ও সরকারব্যবস্থার সংস্কারের দাবি তোলেন হাসনাত কাইয়ূম।

রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনে মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ শপথ নেওয়ার মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছাত্রসংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আল মাসুদ, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক হাসনা আক্তার, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহসম্পাদক কনক সরকার, মোহাম্মদ শাহীন আলম, এনামুল হাসান, মিজানুর রহমান, শাকিল আহমেদ ও শেখ মারিয়া।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সাধনা মহল, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..